ঢাকা মেট্রোপলিটন এলাকার সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৪৬০টি মামলা করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো, লাইসেন্সবিহীন চালক এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন
ঢাকা মেট্রোপলিটন এলাকার সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৪৬০টি মামলা করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, হেলমেট না থাকা, উল্টো পথে গাড়ি চালানো, লাইসেন্সবিহীন চালক এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে এসব মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অনিয়মের কারণে বেশ কিছু যানবাহন ডাম্পিং ও রেকারিং করা হয়েছে।
ডিএমপি কমিশনারের নির্দেশে ঢাকার প্রধান সড়কগুলোতে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই অভিযান নিয়মিত চালানো হবে বলে জানানো হয়েছে। সড়কে যানজট নিরসন এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *