যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতি প্রাণ হারিয়েছেন। যদিও তাঁদের মৃত্যুর সঠিক স্থান বা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি সংস্থাটি। অন্যদিকে,
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতি প্রাণ হারিয়েছেন। যদিও তাঁদের মৃত্যুর সঠিক স্থান বা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি সংস্থাটি। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে খামেনির মৃত্যুর খবরটি নিশ্চিত করে তাঁকে “ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি” হিসেবে অভিহিত করেছেন। ইরান ইন্টারন্যাশনালও দাবি করেছে যে, ইরানের সর্বোচ্চ নেতা আর বেঁচে নেই। এই নজিরবিহীন হামলায় মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক চরম উত্তেজনা ও অস্থিতিশীলতা তৈরি হয়েছে, যা বিশ্বজুড়ে বড় ধরনের সংঘাতের শঙ্কা জাগিয়ে তুলেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *