সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পর এবার কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি (IRGC)। রোববার (১ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, শত্রুপক্ষের নজিরবিহীন এই ধৃষ্টতার জবাবে তারা শীঘ্রই এক ‘বিধ্বংসী অভিযান’ শুরু করতে যাচ্ছে। আইআরজিসি-র শীর্ষ কর্মকর্তারা সাফ জানিয়েছেন, এই অভিযান
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর পরিবারের সদস্যদের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পর এবার কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি (IRGC)। রোববার (১ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, শত্রুপক্ষের নজিরবিহীন এই ধৃষ্টতার জবাবে তারা শীঘ্রই এক ‘বিধ্বংসী অভিযান’ শুরু করতে যাচ্ছে। আইআরজিসি-র শীর্ষ কর্মকর্তারা সাফ জানিয়েছেন, এই অভিযান হবে অত্যন্ত শক্তিশালী এবং এর লক্ষ্যবস্তু হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো। এই ঘোষণার পর গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে এবং আন্তর্জাতিক মহলে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আইআরজিসি-র এই ‘বিধ্বংসী অভিযান’ শুরু হলে তা একটি আঞ্চলিক বা এমনকি বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *