ইরানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। রোববার (১ মার্চ) চালানো এই হামলায় স্কুল ভবনটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়, যার ফলে প্রাণ হারায় অসংখ্য নিরপরাধ শিশু। উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই নৃশংস হামলার পর ইরানজুড়ে
ইরানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। রোববার (১ মার্চ) চালানো এই হামলায় স্কুল ভবনটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়, যার ফলে প্রাণ হারায় অসংখ্য নিরপরাধ শিশু। উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই নৃশংস হামলার পর ইরানজুড়ে শোকের মাতম চলছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। বিশ্ব নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *