মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ চরম সীমায় পৌঁছে দিয়ে এবার সরাসরি সংযুক্ত আরব আমিরাতের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। রোববার (১ মার্চ) রাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একযোগে ১৩৭টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি আত্মঘাতী ড্রোন আমিরাতের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তু অভিমুখে নিক্ষেপ করে। এই নজিরবিহীন হামলার ফলে আবুধাবি ও দুবাইসহ দেশটির
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ চরম সীমায় পৌঁছে দিয়ে এবার সরাসরি সংযুক্ত আরব আমিরাতের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। রোববার (১ মার্চ) রাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একযোগে ১৩৭টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি আত্মঘাতী ড্রোন আমিরাতের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তু অভিমুখে নিক্ষেপ করে। এই নজিরবিহীন হামলার ফলে আবুধাবি ও দুবাইসহ দেশটির প্রধান শহরগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং রাতভর দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিক তথ্যানুযায়ী, ড্রোনের একটি বড় অংশ আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং আন্তর্জাতিক বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। ইরান একে তাদের ওপর চালানো মার্কিন-ইসরায়েলি হামলার ‘যথাযথ প্রতিশোধ’ হিসেবে অভিহিত করেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *