মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নেওয়ায় প্রতিবেশী দেশ কুয়েতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় জননিরাপত্তার স্বার্থে দেশজুড়ে মসজিদে তারাবির নামাজসহ সব ধরণের বড় জমায়েত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। রোববার (১ মার্চ) দেশটির স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় থেকে এক জরুরি বিবৃতিতে এই নির্দেশনা
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নেওয়ায় প্রতিবেশী দেশ কুয়েতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় জননিরাপত্তার স্বার্থে দেশজুড়ে মসজিদে তারাবির নামাজসহ সব ধরণের বড় জমায়েত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। রোববার (১ মার্চ) দেশটির স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয় থেকে এক জরুরি বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিবৃতিতে জানানো হয়েছে, আকাশপথে ড্রোন বা মিসাইল হামলার ঝুঁকি থাকায় নাগরিকদের ঘরে অবস্থান করতে এবং মসজিদে ভিড় না করার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য প্রতিবেশী দেশে সাম্প্রতিক হামলার ঘটনার প্রেক্ষাপটেই কুয়েত এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ঘোষণার পর কুয়েতের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুরো দেশ এক থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *