মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের রেশ ধরে এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। রোববার (১ মার্চ) গভীর রাতে আইআরজিসি-র পক্ষ থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, একযোগে বেশ কিছু আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের কৌশলগত স্থাপনা ও রানওয়ে লক্ষ্য করে আঘাত হানে। হামলার
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের রেশ ধরে এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। রোববার (১ মার্চ) গভীর রাতে আইআরজিসি-র পক্ষ থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, একযোগে বেশ কিছু আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের কৌশলগত স্থাপনা ও রানওয়ে লক্ষ্য করে আঘাত হানে। হামলার পরপরই বিমানবন্দর দুটিতে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং নিরাপত্তার খাতিরে সকল ফ্লাইট উঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। দুবাই ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টগুলো আক্রান্ত হওয়ায় বিশ্বজুড়ে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন এবং আন্তর্জাতিক আকাশসীমায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ইরান এই হামলাকে তাদের সার্বভৌমত্ব রক্ষার লড়াই হিসেবে অভিহিত করলেও, বেসামরিক স্থাপনায় এমন আক্রমণে বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *