সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে সাম্প্রতিক হামলার রেশ কাটতে না কাটতেই এবার কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় রহস্যময় ধোঁয়া দেখা গেছে। সোমবার (২ মার্চ) দুপুরে দূতাবাসের পার্শ্ববর্তী এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই কুয়েতের নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং মার্কিন দূতাবাসের
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে সাম্প্রতিক হামলার রেশ কাটতে না কাটতেই এবার কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় রহস্যময় ধোঁয়া দেখা গেছে। সোমবার (২ মার্চ) দুপুরে দূতাবাসের পার্শ্ববর্তী এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই কুয়েতের নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়ে উচ্চ সতর্কতা (High Alert) জারি করা হয়েছে। এটি কোনো যান্ত্রিক ত্রুটি নাকি ড্রোন হামলার চেষ্টা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েত সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। দূতাবাসের আশেপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং হেলিকপ্টারে করে আকাশপথে নজরদারি চালানো হচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *