728 x 90

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়: ৭৪টি ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা এবং দুবাই ও বাহরাইনসহ বেশ কিছু দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার (২ মার্চ) সকাল থেকে এখন পর্যন্ত অন্তত ৭৪টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল মধ্যপ্রাচ্যগামী বিমান। ফ্লাইট বাতিলের ফলে বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা এবং দুবাই ও বাহরাইনসহ বেশ কিছু দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার (২ মার্চ) সকাল থেকে এখন পর্যন্ত অন্তত ৭৪টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল মধ্যপ্রাচ্যগামী বিমান। ফ্লাইট বাতিলের ফলে বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন, যাদের বড় একটি অংশই প্রবাসী শ্রমিক। সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দরের টার্মিনালে তিল ধারণের জায়গা নেই; দীর্ঘক্ষণ অপেক্ষা করে ক্লান্ত যাত্রীরা ফ্লোরেই বসে পড়েছেন। খাবার, পানি এবং বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নারী ও শিশুদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক রুটগুলোতে নিরাপত্তা ঝুঁকি থাকায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত বার্তা দিতে পারেনি কর্তৃপক্ষ।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories