মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই মাটির নিচে অবস্থিত তাদের একটি বিশাল ও অত্যাধুনিক ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ করেছে ইরান। সোমবার (২ মার্চ) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই বিশেষ ফুটেজটি জনসমক্ষে আনে। ভিডিওতে দেখা যায়, পাহাড়ের শত শত ফুট নিচে সুড়ঙ্গ সদৃশ এক বিশাল ঘাঁটিতে সারিবদ্ধভাবে রাখা হয়েছে শত শত দূরপাল্লার আত্মঘাতী ও নজরদারি ড্রোন।
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই মাটির নিচে অবস্থিত তাদের একটি বিশাল ও অত্যাধুনিক ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ করেছে ইরান। সোমবার (২ মার্চ) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই বিশেষ ফুটেজটি জনসমক্ষে আনে। ভিডিওতে দেখা যায়, পাহাড়ের শত শত ফুট নিচে সুড়ঙ্গ সদৃশ এক বিশাল ঘাঁটিতে সারিবদ্ধভাবে রাখা হয়েছে শত শত দূরপাল্লার আত্মঘাতী ও নজরদারি ড্রোন। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ‘শাহেদ’ এবং ‘গাজা’ ড্রোন, যা কয়েক হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, শত্রুদেশের বিমান হামলা থেকে সুরক্ষা পেতেই ইরান এই ভূগর্ভস্থ ‘ড্রোন শহর’ নির্মাণ করেছে। এই ভিডিও প্রকাশের মাধ্যমে ইরান মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক সক্ষমতার জানান দিল এবং যেকোনো পরিস্থিতির জন্য তারা যে প্রস্তুত, সেই বার্তাই পৌঁছে দিল।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *