দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ৫,৪২৪ টাকা বাড়িয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ৫,৪২৪ টাকা বাড়িয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। সোমবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এই নতুন মূল্য তালিকা প্রকাশ করে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। হঠাৎ এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং জুয়েলারি ব্যবসায় মন্দার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশ্ববাজারে অস্থিরতা এবং ডলারের সংকটের কারণে স্বর্ণের দাম এমন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *