728 x 90

আগামীকাল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আগামীকাল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে—এমনটি ধরে নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবারও যাত্রীদের দুর্ভোগ কমাতে ১০০ শতাংশ টিকিট অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করা হবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে—এমনটি ধরে নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবারও যাত্রীদের দুর্ভোগ কমাতে ১০০ শতাংশ টিকিট অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করা হবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে অবমুক্ত করা হবে। সূচি অনুযায়ী, ৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪, ১৫, ১৬, seventeen, ১৮ ও ১৯ মার্চের টিকিট কেনা যাবে। এ বছর একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন এবং কেনা টিকিট রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না। অতিরিক্ত যাত্রী সামাল দিতে নিয়মিত ট্রেনের পাশাপাশি ২০টি বিশেষ ট্রেন পরিচালনার পরিকল্পনাও নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories