ইসরায়েলের সাথে চলমান ভয়াবহ সামরিক উত্তেজনার মধ্যেই নজিরবিহীন ডিজিটাল ব্ল্যাকআউটের কবলে পড়েছে ইরান। সোমবার (২ মার্চ) পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা ধরে দেশটির রাজধানী তেহরানসহ প্রধান শহরগুলোতে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। নেটব্লকস (NetBlocks) এবং আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলো নিশ্চিত করেছে যে, ইরানের জাতীয় নেটওয়ার্ক স্তরে সংযোগ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। স্থানীয় সূত্র মতে, এই
ইসরায়েলের সাথে চলমান ভয়াবহ সামরিক উত্তেজনার মধ্যেই নজিরবিহীন ডিজিটাল ব্ল্যাকআউটের কবলে পড়েছে ইরান। সোমবার (২ মার্চ) পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা ধরে দেশটির রাজধানী তেহরানসহ প্রধান শহরগুলোতে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। নেটব্লকস (NetBlocks) এবং আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলো নিশ্চিত করেছে যে, ইরানের জাতীয় নেটওয়ার্ক স্তরে সংযোগ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। স্থানীয় সূত্র মতে, এই দীর্ঘস্থায়ী ইন্টারনেট শাটডাউনের ফলে সাধারণ মানুষের জনজীবন লণ্ডভণ্ড হয়ে পড়েছে এবং দেশটির ব্যাংকিং ও জরুরি সেবাগুলো অচল হয়ে আছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে অথবা সামরিক মুভমেন্ট গোপন রাখতেই ইরান সরকার ইচ্ছাকৃতভাবে এই শাটডাউন কার্যকর করেছে। তবে এই অন্ধকারের মাঝে দেশটির অভ্যন্তরীণ প্রকৃত পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির খবর পেতে চরম অনিশ্চয়তায় ভুগছে বিশ্ববাসী।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *