ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে ইরান থেকে তাদের ৩ হাজারেরও বেশি নাগরিককে জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়েছে চীন। সোমবার (২ মার্চ) বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার চরম অবনতি ঘটায় তাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৪৮ ঘণ্টায় বেশ কয়েকটি চার্টার্ড ফ্লাইটে তেহরান ও
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে ইরান থেকে তাদের ৩ হাজারেরও বেশি নাগরিককে জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়েছে চীন। সোমবার (২ মার্চ) বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার চরম অবনতি ঘটায় তাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৪৮ ঘণ্টায় বেশ কয়েকটি চার্টার্ড ফ্লাইটে তেহরান ও অন্যান্য প্রধান শহর থেকে চীনা প্রকৌশলী, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের বেইজিংয়ে ফিরিয়ে নেওয়া হয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, চীনের মতো একটি প্রভাবশালী দেশের এমন দ্রুত প্রস্থান ইঙ্গিত দিচ্ছে যে, ইরান ও ইসরায়েলের মধ্যে যেকোনো সময় একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে। চীন তাদের বাকি নাগরিকদেরও দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও জোরালো করে তুলেছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *