ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তার স্বার্থে উপসাগরীয় অঞ্চলের (Gulf Region) বিশাল আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এবং সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এই জরুরি নির্দেশনা জারি করা হয়। আকাশসীমা বন্ধ হওয়ার ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৩ হাজার ৫০০টি আন্তর্জাতিক ফ্লাইট
ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তার স্বার্থে উপসাগরীয় অঞ্চলের (Gulf Region) বিশাল আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এবং সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এই জরুরি নির্দেশনা জারি করা হয়। আকাশসীমা বন্ধ হওয়ার ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৩ হাজার ৫০০টি আন্তর্জাতিক ফ্লাইট তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। এর মধ্যে দুবাই, কাতার এবং সৌদি আরবের মতো প্রধান ট্রানজিট হাবগুলো সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে এশিয়া ও ইউরোপগামী সব ধরনের বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকায় লাখ লাখ যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন। অনেক বিমান মাঝপথ থেকে ফিরে গেছে অথবা বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করছে, যার ফলে জ্বালানি খরচ ও টিকিটের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এড়াতেই এই ‘নো ফ্লাই জোন’ কার্যকর করা হয়েছে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *