728 x 90

ইরানে ভয়াবহ মানবিক বিপর্যয়: মৃতের সংখ্যা ৫৫০ ছাড়াল বলে জানাল রেড ক্রিসেন্ট

ইরানে ভয়াবহ মানবিক বিপর্যয়: মৃতের সংখ্যা ৫৫০ ছাড়াল বলে জানাল রেড ক্রিসেন্ট

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানে নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্টের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে প্রাণহানির সংখ্যা ইতিমধ্যে ৫৫০ জন ছাড়িয়ে গেছে। সোমবার (২ মার্চ) রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, তেহরানসহ ক্ষতিগ্রস্ত শহরগুলোর ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকা পড়ে থাকার আশঙ্কা রয়েছে, ফলে

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানে নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্টের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে প্রাণহানির সংখ্যা ইতিমধ্যে ৫৫০ জন ছাড়িয়ে গেছে। সোমবার (২ মার্চ) রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, তেহরানসহ ক্ষতিগ্রস্ত শহরগুলোর ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকা পড়ে থাকার আশঙ্কা রয়েছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় আহত হয়েছেন কয়েক হাজার মানুষ, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় এবং জরুরি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। রেড ক্রিসেন্ট এবং অন্যান্য সেবামূলক সংস্থাগুলো দ্রুত উদ্ধারকাজ চালানোর চেষ্টা করলেও টানা ইন্টারনেট ব্ল্যাকআউট ও আকাশসীমা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে জরুরি সহায়তা পৌঁছানোর কাজ। সংস্থাটি এই মুহূর্তে ইরানে ওষুধ ও মানবিক সহায়তার জন্য বিশ্ববাসীর কাছে জরুরি আবেদন জানিয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories