পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলাকারী বিক্ষোভকারীদের ওপর মার্কিন মেরিন সেনারা সরাসরি গুলি চালিয়েছে বলে দাবি করেছে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদে গত রবিবার (১ মার্চ) কয়েক হাজার বিক্ষোভকারী করাচির মাই কোলাচি রোডে অবস্থিত কনস্যুলেট ভবনটি ঘেরাও করে এবং সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। রয়টার্সের প্রতিবেদনে দুজন
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলাকারী বিক্ষোভকারীদের ওপর মার্কিন মেরিন সেনারা সরাসরি গুলি চালিয়েছে বলে দাবি করেছে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদে গত রবিবার (১ মার্চ) কয়েক হাজার বিক্ষোভকারী করাচির মাই কোলাচি রোডে অবস্থিত কনস্যুলেট ভবনটি ঘেরাও করে এবং সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। রয়টার্সের প্রতিবেদনে দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কনস্যুলেটের ভেতরে থাকা ‘মেরিন সিকিউরিটি গার্ডস’ (Marine Security Guards) গুলি চালাতে বাধ্য হয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানের প্রাদেশিক সরকার ‘নিরাপত্তা বাহিনী’ গুলি চালিয়েছে বলে স্বীকার করলেও তারা নির্দিষ্ট করে মার্কিন সেনাদের নাম নেয়নি। তবে রয়টার্স নিশ্চিত করেছে যে, এটি একটি বিরল ঘটনা যেখানে কোনো কূটনৈতিক মিশনে মার্কিন সেনারা সরাসরি বলপ্রয়োগ করেছে। এই ঘটনার পর ইসলামাবাদসহ পাকিস্তানের সব মার্কিন কনস্যুলেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আগামী ৬ মার্চ পর্যন্ত সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *