728 x 90

মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাড়াশি অভিযান: দিনে ৩ বার ওষুধ প্রয়োগের সিদ্ধান্ত

মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাড়াশি অভিযান: দিনে ৩ বার ওষুধ প্রয়োগের সিদ্ধান্ত

রাজধানীতে মশার উপদ্রব অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় মশা নিধনে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (৩ মার্চ) ডিএনসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রতিদিন নিয়মিত ৩ বার মশার ওষুধ ছিটানো হবে। নতুন এই সূচি অনুযায়ী, ভোরে লার্ভিসাইডিং (মশার লার্ভা ধ্বংস), দুপুরে নালা-নর্দমায় বিশেষ ওষুধ এবং বিকেলে ফগিং (উড়ন্ত মশা নিধন)

রাজধানীতে মশার উপদ্রব অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় মশা নিধনে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (৩ মার্চ) ডিএনসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রতিদিন নিয়মিত ৩ বার মশার ওষুধ ছিটানো হবে। নতুন এই সূচি অনুযায়ী, ভোরে লার্ভিসাইডিং (মশার লার্ভা ধ্বংস), দুপুরে নালা-নর্দমায় বিশেষ ওষুধ এবং বিকেলে ফগিং (উড়ন্ত মশা নিধন) কার্যক্রম চালানো হবে। ডিএনসিসি মেয়র জানিয়েছেন, মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং কিউলেক্স মশার প্রকোপ কমাতে এই ‘ক্রাশ প্রোগ্রাম’ হাতে নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কর্মীদের তদারকি করতে গঠন করা হয়েছে বিশেষ মনিটরিং টিম। এছাড়া নগরবাসীকে সচেতন করতে এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে ড্রোন দিয়েও নজরদারি চালানো হবে। যদি কোনো এলাকায় মশার প্রকোপ বেশি থাকে, তবে নগরবাসীকে দ্রুত সিটি কর্পোরেশনকে জানানোর অনুরোধ করা হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories