ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গতিবিধি নিখুঁতভাবে অনুসরণ করতে ইসরায়েল এক অভাবনীয় সাইবার অপারেশন চালিয়েছিল বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রের দাবি, অভিযানের কয়েক সপ্তাহ আগে থেকেই ইরানের স্পর্শকাতর এলাকার নিরাপত্তা ক্যামেরা (CCTV) এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত স্মার্টফোন হ্যাক করে ইসরায়েলি সাইবার ইউনিট। এর ফলে খামেনির প্রতিটি মুভমেন্ট এবং তাঁর অবস্থান সম্পর্কে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গতিবিধি নিখুঁতভাবে অনুসরণ করতে ইসরায়েল এক অভাবনীয় সাইবার অপারেশন চালিয়েছিল বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রের দাবি, অভিযানের কয়েক সপ্তাহ আগে থেকেই ইরানের স্পর্শকাতর এলাকার নিরাপত্তা ক্যামেরা (CCTV) এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত স্মার্টফোন হ্যাক করে ইসরায়েলি সাইবার ইউনিট। এর ফলে খামেনির প্রতিটি মুভমেন্ট এবং তাঁর অবস্থান সম্পর্কে লাইভ তথ্য পৌঁছে যাচ্ছিল হামলাকারীদের কাছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের কুখ্যাত ‘পেগাসাস’ বা সমমানের উন্নত স্পাইওয়্যার ব্যবহার করে এই অনুপ্রবেশ ঘটানো হয়। তেহরানের উচ্চ নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও এই ডিজিটাল হ্যাকিং প্রমাণ করে যে, ইরানের অভ্যন্তরীণ কমান্ড সেন্টারে বড় ধরনের টেকনিক্যাল ফাটল রয়েছে। এই সাইবার অনুপ্রবেশই মূলত খামেনিকে টার্গেট করা সহজ করে দিয়েছিল বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *