সৌদি আরবে অবস্থিত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র (CIA) একটি বিশেষ স্টেশনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই ড্রোন হামলার ফলে সিআইএ-র গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাজসরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে। ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে ঘটনার পরপরই সৌদি আরব ও মার্কিন প্রতিরক্ষা বাহিনী ওই এলাকায়
সৌদি আরবে অবস্থিত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র (CIA) একটি বিশেষ স্টেশনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই ড্রোন হামলার ফলে সিআইএ-র গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাজসরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করছে। ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে ঘটনার পরপরই সৌদি আরব ও মার্কিন প্রতিরক্ষা বাহিনী ওই এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এই হামলাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই হামলার পেছনে আঞ্চলিক কোনো সশস্ত্র গোষ্ঠীর হাত রয়েছে কি না তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন। সৌদি আরবের পক্ষ থেকেও এই নজিরবিহীন হামলার নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *