ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে চালানো সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে যে তাদের ছোড়া নিখুঁত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি মার্কিন ব্যারাকে আঘাত হেনেছে। প্রাথমিক তথ্যানুসারে এই ভয়াবহ হামলায় বিপুল সংখ্যক সেনা নিহতের পাশাপাশি
ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে চালানো সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে যে তাদের ছোড়া নিখুঁত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি মার্কিন ব্যারাকে আঘাত হেনেছে। প্রাথমিক তথ্যানুসারে এই ভয়াবহ হামলায় বিপুল সংখ্যক সেনা নিহতের পাশাপাশি বহু সেনা গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনো হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি তবে পুরো অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। মধ্যপ্রাচ্যের এই চরম সংঘাতময় পরিস্থিতিতে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে সরাসরি যুদ্ধের ভয়াবহতা আরও বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *