728 x 90

. স্বাধীনতা পুরস্কার ২০২৬ ঘোষণা: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ডা. জাফরুল্লাহসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত

. স্বাধীনতা পুরস্কার ২০২৬ ঘোষণা: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ডা. জাফরুল্লাহসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এর জন্য মনোনীত ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কারের তালিকায় মরণোত্তর স্বীকৃতি পেতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এর জন্য মনোনীত ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়। রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কারের তালিকায় মরণোত্তর স্বীকৃতি পেতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা এবং নারী শিক্ষাসহ দেশগঠনে তার সার্বিক অবদানের জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হচ্ছে।

এ বছর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য ত্যাগের জন্য ৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর মোহাম্মদ আবদুল জলিলকে মরণোত্তর পদক দেওয়া হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম এবং সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) এই পদকের জন্য মনোনীত হয়েছেন। সংস্কৃতি ও বিনোদন জগতে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা এ কে এম হানিফ (হানিফ সংকেত) এবং প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর) পাচ্ছেন এই রাষ্ট্রীয় সম্মান।

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু তার বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে এই পদক পাচ্ছেন। সমাজসেবা ও জনসেবায় অসামান্য অবদানের জন্য ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর), মাহেরীন চৌধুরী (মরণোত্তর) এবং মো. সাইদুল হক মনোনীত হয়েছেন। জনপ্রশাসনে বিশেষ ভূমিকার জন্য কাজী ফজলুর রহমান (মরণোত্তর) এবং গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়াকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। এছাড়া পরিবেশ সংরক্ষণে অনন্য অবদানের জন্য আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) এই পদক পাচ্ছেন।

ব্যক্তিপর্যায়ের পাশাপাশি ৫টি প্রতিষ্ঠানকেও এ বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকার জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এই পুরস্কার পাচ্ছে। এছাড়াও সমাজসেবা ও জনসেবায় অবদানের জন্য এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র এই তালিকায় স্থান করে নিয়েছে। ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে এই স্বর্ণপদক ও মানপত্র তুলে দেবেন।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories