চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা ও অবৈধ দখলদারদের উচ্ছেদে বড় ধরনের সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। আজ সোমবার (৯ মার্চ) সকাল থেকেই পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত এই বিশেষ টিম এলাকায় অবস্থান নিয়েছে। দুর্গম এই পাহাড়ের ভেতরে গড়ে ওঠা অবৈধ বসতি এবং সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানা লক্ষ্য করে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা ও অবৈধ দখলদারদের উচ্ছেদে বড় ধরনের সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। আজ সোমবার (৯ মার্চ) সকাল থেকেই পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত এই বিশেষ টিম এলাকায় অবস্থান নিয়েছে। দুর্গম এই পাহাড়ের ভেতরে গড়ে ওঠা অবৈধ বসতি এবং সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানা লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকাটি দীর্ঘদিন ধরে অপরাধীদের নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপন এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানের শুরুতে এলাকাটি চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে এবং প্রতিটি সন্দেহভাজন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে।
জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে এবং সরকারি জমি উদ্ধার করতেই এই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন রাখা হয়েছে। এখন পর্যন্ত অভিযানে উল্লেখযোগ্য কিছু উদ্ধার বা কাউকে আটকের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *