মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস চারটি গুরুত্বপূর্ণ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। আজ সোমবার (৯ মার্চ) প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস চারটি গুরুত্বপূর্ণ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। আজ সোমবার (৯ মার্চ) প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ১০ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এরপর এই দুই রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর জেদ্দা ও মদিনাসহ চারটি রুটে পুনরায় ফ্লাইট চালু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানকে ঢেলে সাজানো এবং যাত্রীসেবার মান উন্নয়নে কাজ চলছে। বিমানবন্দরের স্ক্যানার মেশিন বৃদ্ধি এবং বিমানের টিকিটের দাম সহনীয় পর্যায়ে আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *