রাজধানীর কড়াইল বস্তির নারী ও শিশুদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে একটি যুগান্তকারী ও মানবিক কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর হাতে অর্থ সহায়তা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। আজ মঙ্গলবার (১০ মার্চ) কড়াইল, সাততলা বস্তি ও ভাষানটেক এলাকার ১৫ জন
রাজধানীর কড়াইল বস্তির নারী ও শিশুদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে একটি যুগান্তকারী ও মানবিক কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর হাতে অর্থ সহায়তা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
আজ মঙ্গলবার (১০ মার্চ) কড়াইল, সাততলা বস্তি ও ভাষানটেক এলাকার ১৫ জন নারীর হাতে কার্ড হস্তান্তরের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক সূচনা হয়। প্রকল্পের শুরুতে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডের প্রায় ৩৭ হাজার ৫৬৭ জন এই ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় আসছেন।
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩০ জুনের মধ্যে প্রাথমিক ধাপের কাজ (পাইলটিং) শেষ করা হবে। এরপর পর্যায়ক্রমে পুরো সারাদেশে এই কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো রাজনৈতিক পরিচয় নয়, বরং প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোই এই সুবিধা পাবে। ভবিষ্যতে দেশের চলমান ৯৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় এনে সেবা প্রদান আরও সহজতর করার পরিকল্পনা করছে সরকার।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *