ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি নিশ্চিত করতে এবার ‘ক্লাস্টার ওয়ারহেড’ বা গুচ্ছ বোমাযুক্ত শক্তিশালী ‘কদর’ (Qadr) ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। আজ মঙ্গলবার (১০ মার্চ) ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই নজিরবিহীন হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই কয়েকশ ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে যায়, যা
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি নিশ্চিত করতে এবার ‘ক্লাস্টার ওয়ারহেড’ বা গুচ্ছ বোমাযুক্ত শক্তিশালী ‘কদর’ (Qadr) ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। আজ মঙ্গলবার (১০ মার্চ) ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই নজিরবিহীন হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে।
সামরিক বিশ্লেষকদের মতে, ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই কয়েকশ ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে যায়, যা একটি বিশাল এলাকা জুড়ে ধ্বংসলীলা চালাতে সক্ষম। ইরানের এই ‘কদর’ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত গতিসম্পন্ন এবং এটি মূলত ইসরায়েলের সুনির্দিষ্ট সামরিক ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যুহ লক্ষ্য করে ছোড়া হয়েছে।
এই হামলার পর ইসরায়েলের তেল আবিবসহ কেন্দ্রীয় অঞ্চলে ব্যাপক সাইরেন বেজে ওঠে এবং মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারলেও ক্লাস্টার প্রযুক্তির কারণে অনেক স্থানেই বিস্ফোরণ ঘটেছে। এই হামলার ফলে ওই অঞ্চলে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা এখন তুঙ্গে।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *