মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে এবং হোয়াইট হাউসের উদ্যোগে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ যোগ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। আজ ২৫ মার্চ ২০২৬, বুধবার সকালে ওয়াশিংটন ডিসির পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে তিনি বিশ্বের ৪০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানদের স্ত্রী ও বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে এবং হোয়াইট হাউসের উদ্যোগে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ যোগ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। আজ ২৫ মার্চ ২০২৬, বুধবার সকালে ওয়াশিংটন ডিসির পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে তিনি বিশ্বের ৪০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানদের স্ত্রী ও বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি তুলে ধরেন।
ভাষণে ডা. জুবাইদা রহমান বলেন, “প্রতিটি দেশের ভবিষ্যৎ লেখা হয় সেই দেশের শিশুদের জীবনের পাতায়। আজ আমরা তাদের যে শিক্ষা ও মূল্যবোধ প্রদান করি, তার মাধ্যমেই আগামীদিনের জাতি গঠিত হয়।” তিনি বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ‘এড-টেক’ বা শিক্ষা-প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শহর ও গ্রামের শিক্ষা-বৈষম্য দূর করার ওপর জোর দেন। একজন চিকিৎসক হিসেবে তিনি শিশুদের মানসম্মত স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়াও তিনি বাংলাদেশের নারী ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, বর্তমান সরকার নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই সম্মেলনে শিশুদের কল্যাণে কাজ করার জন্য সবাইকে একটি সাধারণ প্ল্যাটফর্মে আনার জন্য ডা. জুবাইদা রহমান তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *