মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগের প্রকাশিত স্মারক সামগ্রীর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ২৫ মার্চ ২০২৬, বুধবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই স্মারক ডাকটিকিট ও অন্যান্য সামগ্রী অবমুক্ত করেন। উন্মোচন করা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগের প্রকাশিত স্মারক সামগ্রীর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ২৫ মার্চ ২০২৬, বুধবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই স্মারক ডাকটিকিট ও অন্যান্য সামগ্রী অবমুক্ত করেন।
উন্মোচন করা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর (ক্যান্সেলার)। প্রধানমন্ত্রী উদ্বোধনী খামে বিশেষ সিলমোহর ব্যবহারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এগুলো অবমুক্ত করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামীকাল ২৬শে মার্চ স্বাধীনতা দিবসটি সরকারি ছুটি হওয়ায় সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক একদিন এগিয়ে আজ (বুধবার) বিকেল ৪টায় নির্ধারণ করা হয়েছে। আজ উন্মোচিত এই স্মারক ডাকটিকিট ও খামগুলো ঢাকা জিপিও-র ফিলাটেলিক ব্যুরোসহ দেশের সব বড় পোস্ট অফিসে এখন থেকে সংগ্রহ করা যাবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *