728 x 90

আমিরাত ও ইরানের আকাশপথে নতুন সমীকরণ

আমিরাত ও ইরানের আকাশপথে নতুন সমীকরণ

সংযুক্ত আরব আমিরাতে ইরানি নাগরিকদের ভ্রমণ ও ট্রানজিট নিয়ে দেশি-বিদেশি এয়ারলাইনগুলোর পক্ষ থেকে পরস্পরবিরোধী বার্তা পাওয়া যাচ্ছে। আজ ১ এপ্রিল ২০২৬, বুধবার ইরান ইন্টারন্যাশনাল-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, আমিরাতভিত্তিক বাজেট এয়ারলাইন ফ্লাইদুবাই (flydubai) নিশ্চিত করেছে যেসব ইরানি নাগরিকের কাছে বৈধ ‘গোল্ডেন ভিসা’ রয়েছে, তারা আগের মতোই দুবাইতে প্রবেশ কিংবা ট্রানজিট সুবিধা গ্রহণ করতে পারবেন।

তবে এর বিপরীতে এমিরেটস এয়ারলাইন (Emirates) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, সাধারণ ইরানি নাগরিকদের জন্য বর্তমানে আমিরাতে প্রবেশ বা ট্রানজিটের অনুমতি নেই। দুই এয়ারলাইন্সের তথ্যের এই পার্থক্যে সাধারণ যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলেও এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, মূলত গোল্ডেন ভিসাধারী উচ্চপদস্থ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে আমিরাত সরকার বিধিনিষেধ শিথিল রেখেছে। তবে সাধারণ ট্যুরিস্ট বা ভিজিট ভিসাধারীদের ক্ষেত্রে বিধিনিষেধ এখনো কঠোর বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তজনা এবং ইরানের ভেতর ইসরায়েলি ও মার্কিন সংযোগ সন্দেহে ধরপাকড়ের মাঝে আকাশপথের এই কড়াকড়িকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories