মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার প্রথাগত যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে ডিজিটাল ও প্রযুক্তিগত অবকাঠামোর ওপর আছড়ে পড়ার উপক্রম হয়েছে। আজ ১ এপ্রিল ২০২৬, বুধবার এক বিশেষ বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত টেক জায়ান্ট অ্যাপল, গুগল এবং মাইক্রোসফটের অফিসগুলোকে গোয়েন্দা কার্যক্রম ও সাইবার হামলার কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। আইআরজিসির
মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার প্রথাগত যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে ডিজিটাল ও প্রযুক্তিগত অবকাঠামোর ওপর আছড়ে পড়ার উপক্রম হয়েছে। আজ ১ এপ্রিল ২০২৬, বুধবার এক বিশেষ বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত টেক জায়ান্ট অ্যাপল, গুগল এবং মাইক্রোসফটের অফিসগুলোকে গোয়েন্দা কার্যক্রম ও সাইবার হামলার কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।
আইআরজিসির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এসব প্রতিষ্ঠানের কর্মীরা যেন দ্রুত তাদের অফিস ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যান, কারণ যেকোনো সময় এসব স্থাপনা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি ইরানি কর্মকর্তাদের তথ্য পাচার এবং দুই ব্যক্তির গ্রেফতারের নেপথ্যে এই টেক জায়ান্টগুলোর সফটওয়্যার ও সার্ভার সরাসরি ভূমিকা পালন করেছে। এই হুমকির পর দুবাই, আবুধাবি এবং কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যেই তাদের কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ (Work From Home) বা অস্থায়ীভাবে এলাকা ত্যাগের পরামর্শ দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, আইআরজিসির এই সরাসরি হুমকি একটি বড় ধরণের সাইবার বা মিসাইল হামলার পূর্বলক্ষণ হতে পারে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *