আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের প্রভাবে দেশে সৃষ্ট বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এখন থেকে দোকানপাট, বাণিজ্যিক বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি
আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের প্রভাবে দেশে সৃষ্ট বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এখন থেকে দোকানপাট, বাণিজ্যিক বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় সেবা যেমন— হোটেল, ফার্মেসি এবং কাঁচাবাজার এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। মালিক সমিতির নেতারা জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ সাশ্রয় প্রচেষ্টাকে সফল করতে এই ত্যাগ স্বীকার করা প্রয়োজন। তারা সকল ব্যবসায়ীকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর ফলে জাতীয় গ্রিডে বিদ্যুতের চাপ কিছুটা কমবে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *