মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেই আরব সাগরে সাত দিনব্যাপী ‘সি গার্ডিয়ান-৪’ (SEA GUARDIAN-IV) নামক যৌথ নৌ মহড়া সফলভাবে সম্পন্ন করেছে চীন ও পাকিস্তান। ২৫ মার্চ থেকে শুরু হওয়া এই দ্বিপাক্ষিক মহড়াটি গত বুধবার (১ এপ্রিল) করাচি ও উত্তর আরব সাগরে সমাপ্ত হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) এক বিবৃতিতে জানিয়েছে, এই মহড়ার মূল লক্ষ্য
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার মধ্যেই আরব সাগরে সাত দিনব্যাপী ‘সি গার্ডিয়ান-৪’ (SEA GUARDIAN-IV) নামক যৌথ নৌ মহড়া সফলভাবে সম্পন্ন করেছে চীন ও পাকিস্তান। ২৫ মার্চ থেকে শুরু হওয়া এই দ্বিপাক্ষিক মহড়াটি গত বুধবার (১ এপ্রিল) করাচি ও উত্তর আরব সাগরে সমাপ্ত হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) এক বিবৃতিতে জানিয়েছে, এই মহড়ার মূল লক্ষ্য ছিল দুই দেশের নৌবাহিনীর মধ্যে কৌশলগত সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা।
মহড়াটি দুটি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথম পাঁচ দিন করাচি বন্দরে ‘পোর্ট ফেজ’ হিসেবে অতিবাহিত হয়, যেখানে দুই দেশের নৌ কর্মকর্তারা পেশাদার আলোচনা, সেমিনার এবং কৌশলগত বিষয়ে মতবিনিময় করেন। পরবর্তী দুই দিন উত্তর আরব সাগরে ‘সি ফেজ’ বা সমুদ্র পর্যায়ে আধুনিক যুদ্ধকৌশলের মহড়া চালানো হয়। এতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defense), সাবমেরিন অপারেশন এবং লাইভ গানারি ফায়ারিং-এর মতো গুরুত্বপূর্ণ সামরিক মহড়া অন্তর্ভুক্ত ছিল।
আইএসপিআর আরও জানায়, এই মহড়াটি আরব সাগরে একটি সমন্বিত টহলের মাধ্যমে শেষ হয়েছে, যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বেইজিং ও ইসলামাবাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে এই যৌথ সামরিক শক্তি প্রদর্শনকে আন্তর্জাতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই মহড়ার মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব আরও সুসংহত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *