দীর্ঘ প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি সচল করার লক্ষ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এ বিষয়ে আগামী ৩ এপ্রিল (শুক্রবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, জাপানি কনসোর্টিয়ামের সাথে টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে চুক্তির বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সূত্র অনুযায়ী, গত সোমবার
দীর্ঘ প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি সচল করার লক্ষ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এ বিষয়ে আগামী ৩ এপ্রিল (শুক্রবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, জাপানি কনসোর্টিয়ামের সাথে টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে চুক্তির বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সূত্র অনুযায়ী, গত সোমবার ও মঙ্গলবার বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত ধারাবাহিক কারিগরি বৈঠকে সার্ভিস চার্জ, অপারেশনাল কন্ট্রোল এবং রাজস্ব ভাগাভাগি সংক্রান্ত জটিলতাগুলোর সমাধান হয়েছে। জাপানি কনসোর্টিয়াম— যার মধ্যে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি ও সুমিতোমো কর্পোরেশন— ইতোমধ্যে একটি সংশোধিত ও কম খরচের প্রস্তাব জমা দিয়েছে। ৩ এপ্রিলের এই দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আশা করা হচ্ছে, এই বৈঠকের পর আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই নির্ধারিত হবে টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য কবে উন্মুক্ত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *