ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) কমিশনের পক্ষ থেকে এই নতুন মূল্য ঘোষণা করা হয়, যা আজ
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) কমিশনের পক্ষ থেকে এই নতুন মূল্য ঘোষণা করা হয়, যা আজ সন্ধ্যা থেকেই সারা দেশে কার্যকর হবে।
বিইআরসির তথ্যমতে, শুধু গৃহস্থালির গ্যাসই নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা থেকে বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করেছে কমিশন। এর আগে গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল এবং অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা করা হয়েছিল। তবে এপ্রিল মাসের শুরুতে এই বিশাল মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি আর্থিক চাপের সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই এই মূল্য বৃদ্ধি করা হয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *