728 x 90

চাঁদাবাজি ও বিশৃঙ্খলা দমনে তৃতীয় লিঙ্গের ১০০ জন সদস্যকে বিশেষ বাহিনী হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবীন বাংলাদেশ’

চাঁদাবাজি ও বিশৃঙ্খলা দমনে তৃতীয় লিঙ্গের ১০০ জন সদস্যকে বিশেষ বাহিনী হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবীন বাংলাদেশ’

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা দমনে এক অভিনব উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘নবীন বাংলাদেশ’। সংগঠনটি জানিয়েছে, চাঁদাবাজদের দৌরাত্ম্য কমাতে এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করতে তারা এই সম্প্রদায়ের ১০০ জন সদস্যকে নিয়োগ দিচ্ছে। প্রাথমিকভাবে তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে রাজপথে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শৃঙ্খলার কাজে নিয়োজিত করা হবে। নবীন বাংলাদেশের

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা দমনে এক অভিনব উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘নবীন বাংলাদেশ’। সংগঠনটি জানিয়েছে, চাঁদাবাজদের দৌরাত্ম্য কমাতে এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করতে তারা এই সম্প্রদায়ের ১০০ জন সদস্যকে নিয়োগ দিচ্ছে। প্রাথমিকভাবে তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে রাজপথে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শৃঙ্খলার কাজে নিয়োজিত করা হবে।

নবীন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সময় তৃতীয় লিঙ্গের কিছু সদস্যের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ ওঠে, মূলত কর্মসংস্থানের অভাবেই তারা এই পথে বাধ্য হন। এই নিয়োগের ফলে একদিকে যেমন তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, অন্যদিকে তাদের পেশাদারিত্বকে কাজে লাগিয়ে অন্যান্য চাঁদাবাজদেরও প্রতিরোধ করা সম্ভব হবে। নিয়োগপ্রাপ্ত এই ১০০ জন সদস্য সংগঠনের নির্ধারিত ইউনিফর্ম পরে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করবেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপটি একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা প্রকাশ করেছে নবীন বাংলাদেশ। অচিরেই এই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories