ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও তদন্তকারী সংস্থা সিআইডি তা জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন। মামলার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও তদন্তকারী সংস্থা সিআইডি তা জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন।
মামলার নথিপত্র অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে রাজধানীর পল্টনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন।
এর আগে গত ৬ জানুয়ারি ডিবির পক্ষ থেকে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলেও মামলার বাদী তাতে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে ‘নারাজি’ আবেদন করেন। আদালত সেই আবেদন আমলে নিয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন। ডিবির চার্জশিটে অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে থাকলেও প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ ৬ জন আসামি এখনো পলাতক রয়েছেন। কারাগারে আটক আসামিদের মধ্যে প্রধান অভিযুক্তের বাবা, মা, স্ত্রী ও শ্যালকসহ পরিবারের সদস্যরা রয়েছেন। বর্তমানে সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন নিহতের পরিবার ও সংশ্লিষ্টরা।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *