728 x 90

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় ‘দ্য ইনডিপেনডেন্ট’ তাদের প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের প্রথম তেল-শূন্য হতে যাওয়া দেশ হিসেবে চিহ্নিত করেছে

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় ‘দ্য ইনডিপেনডেন্ট’ তাদের প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের প্রথম তেল-শূন্য হতে যাওয়া দেশ হিসেবে চিহ্নিত করেছে

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট (The Independent) এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ইরান ও ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশ বড় ধরনের জ্বালানি ঝুঁকির মুখে পড়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তার জ্বালানি তেল বা তেলের মজুত সম্পূর্ণভাবে হারিয়ে ফেলার চরম ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জ্বালানি

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট (The Independent) এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান ইরান ও ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশ বড় ধরনের জ্বালানি ঝুঁকির মুখে পড়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ তার জ্বালানি তেল বা তেলের মজুত সম্পূর্ণভাবে হারিয়ে ফেলার চরম ঝুঁকিতে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জ্বালানি চাহিদার প্রায় ৯৫ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং লজিস্টিক সংকটের কারণে নতুন করে তেল আমদানি করা কঠিন হয়ে পড়েছে। ইনডিপেনডেন্টের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারিতে মাত্র যে পরিমাণ অপরিশোধিত তেল মজুত রয়েছে, তা দিয়ে বড়জোর আগামী দুই সপ্তাহ চলা সম্ভব। এছাড়া ডিজেল ও অন্যান্য জ্বালানির মজুতও আশঙ্কাজনকভাবে কমে এসেছে।

এই সংকটের কারণ হিসেবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ এবং স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে জ্বালানি কেনার সীমাবদ্ধতাকে দায়ী করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। যদিও সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুত থাকার আশ্বাস দেওয়া হয়েছে, তবে ইনডিপেনডেন্টের প্রতিবেদনটি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ এখন বিকল্প উৎস হিসেবে রাশিয়া, মালয়েশিয়া ও অন্যান্য দেশ থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories