যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে ইরান তার সামরিক সক্ষমতা নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল, ২০২৬) ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে দাবি করেছেন, শত্রুরা ইরানের প্রকৃত সামরিক শক্তি এবং সরঞ্জামের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। তিনি বলেন, “আমাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার ড্রোন ঘাঁটি এবং আধুনিক আকাশ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে ইরান তার সামরিক সক্ষমতা নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল, ২০২৬) ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে দাবি করেছেন, শত্রুরা ইরানের প্রকৃত সামরিক শক্তি এবং সরঞ্জামের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। তিনি বলেন, “আমাদের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার ড্রোন ঘাঁটি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এমন সব গোপন ও সুরক্ষিত স্থানে রয়েছে, যা শত্রুদের নাগালের বাইরে এবং তারা সেখানে কখনো পৌঁছাতে পারবে না।”
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভাষণে দাবি করেছিলেন যে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার ক্ষমতা নাটকীয়ভাবে কমে এসেছে। সেই দাবির জবাবে ইরানি মুখপাত্র বলেন, শত্রুরা যেসব স্থাপনায় হামলা চালিয়েছে সেগুলো অত্যন্ত সাধারণ এবং গুরুত্বহীন ছিল। ইরানের আসল সামরিক উৎপাদন অব্যাহত রয়েছে অজ্ঞাত সব স্থানে। তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, এখন পর্যন্ত ইরান যে আঘাত হেনেছে, তার চেয়েও বড়, বিস্তৃত এবং বিধ্বংসী পাল্টা হামলার জন্য শত্রুদের প্রস্তুত থাকা উচিত।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান কখনোই এই যুদ্ধ থেকে পিছু হটবে না এবং যতক্ষণ না শত্রুরা আত্মসমর্পণ করছে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের এই কঠোর বার্তা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *