ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত শতাব্দী প্রাচীন এবং বিশ্বখ্যাত চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট অব ইরান (Pasteur Institute of Iran) হামলার শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল, ২০২৬) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১০০ বছরেরও বেশি সময় ধরে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম
ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত শতাব্দী প্রাচীন এবং বিশ্বখ্যাত চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট অব ইরান (Pasteur Institute of Iran) হামলার শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল, ২০২৬) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১০০ বছরেরও বেশি সময় ধরে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করে আসছে।
মুখপাত্র হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই হামলাকে ‘আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তার ওপর সরাসরি আক্রমণ’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, হামলায় পাস্তুর ইনস্টিটিউটের ভবন ও গবেষণাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং রেড ক্রসের (ICRC) মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে ক্ষয়ক্ষতি নিরূপণ ও প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন।
ইরানের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী রেজা সালেহি আমিরি এই হামলাকে ‘ইরানি পরিচয়ের ওপর পরিকল্পিত আক্রমণ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, সংঘাত নিয়ন্ত্রণের নৈতিক ও আইনি কানুনগুলো আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে। উল্লেখ্য, পাস্তুর ইনস্টিটিউটটি ইন্টারন্যাশনাল পাস্তুর নেটওয়ার্কের সদস্য এবং এটি বিভিন্ন মরণব্যাধির প্রতিষেধক ও গবেষণার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই ঐতিহাসিক ও বেসামরিক চিকিৎসা কেন্দ্রে হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *