728 x 90

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দেশটির মধ্যাঞ্চলে অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দেশটির মধ্যাঞ্চলে অনুপ্রবেশকারী যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান চরম উত্তেজনার মাঝে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) একটি বড় সামরিক সাফল্যের দাবি করেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা গত ১২ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের একটি F-35 পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। বিবৃতি অনুযায়ী, মার্কিন বিমান বাহিনীর ‘লেকেনহিথ’ (Lakenheath) স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত এই

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান চরম উত্তেজনার মাঝে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) একটি বড় সামরিক সাফল্যের দাবি করেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা গত ১২ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের একটি F-35 পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

বিবৃতি অনুযায়ী, মার্কিন বিমান বাহিনীর ‘লেকেনহিথ’ (Lakenheath) স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত এই যুদ্ধবিমানটি ইরানের মধ্যাঞ্চলীয় আকাশসীমায় প্রবেশ করলে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা এটিকে লক্ষ্যবস্তু করা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি আকাশেই বিধ্বস্ত হয় এবং এর ধ্বংসাবশেষ মাটিতে আছড়ে পড়ে। প্রচণ্ড বিস্ফোরণের কারণে বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় এর পাইলট প্যারাশুট ব্যবহার করে নামতে পেরেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরানি সংবাদমাধ্যম নূর নিউজ (Nour News) রিপোর্ট করেছে যে, এটি গত ১৯ মার্চের পর ইরানের পক্ষ থেকে F-35 ভূপাতিত করার দ্বিতীয় বড় দাবি। আইআরজিসি এই পদক্ষেপকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধংদেহী মন্তব্যের সরাসরি জবাব হিসেবে অভিহিত করেছে। যদিও ওয়াশিংটন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এখন পর্যন্ত এই বিমান ভূপাতিত হওয়ার খবরের আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ দেয়নি, তবে গত কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে একাধিক F-35-এর জরুরি অবতরণ ও হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে চাউর হয়েছে। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা আরও কয়েক গুণ বেড়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories