সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল, ২০২৬) তার পরিবারের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন বিপদযুক্ত এবং তাকে সিসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে সীমিত পরিসরে কথা
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল, ২০২৬) তার পরিবারের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন বিপদযুক্ত এবং তাকে সিসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে সীমিত পরিসরে কথা বলতে পারছেন।
মির্জা আব্বাসের এই অসুস্থতার শুরু হয় গত ১১ মার্চ। ওইদিন ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। অবস্থার আরও উন্নতির জন্য এবং উন্নত চিকিৎসার লক্ষ্যে গত ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।
এদিকে, বিএনপির অন্য একজন প্রভাবশালী নেতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানও উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুর গিয়েছেন। তার সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দুই নেতার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন। সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা আব্বাসের পরিবার তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *