728 x 90

ইহুদি সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।

ইহুদি সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগে জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।

অস্ট্রেলিয়ায় সফররত অবস্থায় বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর পর এবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে দেশটির সরকার। স্থানীয় সময় রবিবার (৫ এপ্রিল, ২০২৬) ইহুদি সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টির জন্য তাদের দায়ী করার অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির

অস্ট্রেলিয়ায় সফররত অবস্থায় বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর পর এবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে দেশটির সরকার। স্থানীয় সময় রবিবার (৫ এপ্রিল, ২০২৬) ইহুদি সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টির জন্য তাদের দায়ী করার অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’। শায়খ আহমাদুল্লাহ ‘ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেল’-এর আমন্ত্রণে ‘এ লেগাসি অব ফেইথ’ নামক একটি ট্যুরে অংশ নিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। তবে তার পুরোনো কিছু ভিডিও বক্তব্যে ইহুদিদের নিয়ে নেতিবাচক মন্তব্য প্রকাশ্যে আসার পর সিডনিসহ ক্যানবেরা, অ্যাডিলেড এবং পার্থে নির্ধারিত তার সকল অনুষ্ঠান বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট জানিয়েছেন, ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো ব্যক্তিদের প্রতি তাদের কোনো সহনশীলতা নেই এবং ‘মাইগ্রেশন অ্যাক্ট’ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শায়খ আহমাদুল্লাহ ইতোমধ্যে অস্ট্রেলিয়া ত্যাগ করলেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনাটি নিয়ে অস্ট্রেলীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও স্ক্রিনিং প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories