চাঁদের কক্ষপথে সফলভাবে ঐতিহাসিক মিশন সম্পন্ন করে পৃথিবীতে ফেরার পথে থাকা ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীদের ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার (৬ এপ্রিল, ২০২৬) মহাকাশযানে থাকা চার নভোচারী—রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেনের সাথে কথা বলেন তিনি। ট্রাম্প এই মিশনকে ‘অবিশ্বাস্য অর্জন’ হিসেবে বর্ণনা করে বলেন, “আপনারা ইতিহাস গড়েছেন
চাঁদের কক্ষপথে সফলভাবে ঐতিহাসিক মিশন সম্পন্ন করে পৃথিবীতে ফেরার পথে থাকা ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীদের ফোন করে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার (৬ এপ্রিল, ২০২৬) মহাকাশযানে থাকা চার নভোচারী—রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেনের সাথে কথা বলেন তিনি। ট্রাম্প এই মিশনকে ‘অবিশ্বাস্য অর্জন’ হিসেবে বর্ণনা করে বলেন, “আপনারা ইতিহাস গড়েছেন এবং পুরো আমেরিকাকে গর্বিত করেছেন।” উল্লেখ্য যে, এই মিশন চলাকালীন নভোচারীরা পৃথিবী থেকে রেকর্ড ২ লাখ ৫২ হাজার মাইল দূরে চলে যান, যা ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের গড়া রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। কথোপকথনকালে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁদের পৃথিবীতে ফেরার পর হোয়াইট হাউসের ওভাল অফিসে আতিথেয়তার আমন্ত্রণ জানান। নভোচারী ভিক্টর গ্লোভার এই আমন্ত্রণকে ‘জীবনের শ্রেষ্ঠ সম্মান’ বলে অভিহিত করেন। ১০ দিনের এই মিশন শেষে আগামী শুক্রবার (১০ এপ্রিল) নভোচারীদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করার কথা রয়েছে
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *