জাতীয় সংসদে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল-২০২৬ পাস হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল, ২০২৬) বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়। এই নতুন আইন অনুযায়ী, সরকার এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তার পাশাপাশি কোনো রাজনৈতিক দল
জাতীয় সংসদে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল-২০২৬ পাস হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল, ২০২৬) বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়। এই নতুন আইন অনুযায়ী, সরকার এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তার পাশাপাশি কোনো রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করতে পারবে। আইনের উল্লেখযোগ্য দিক হলো, নিষিদ্ধ কোনো সংগঠন বা দলের কার্যক্রম অনলাইন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করাও এখন থেকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এছাড়া নিষিদ্ধ সংগঠনকে অর্থায়ন, আশ্রয় বা কোনো ধরণের সহায়তা প্রদানের ক্ষেত্রে আগের চেয়েও কঠোর শাস্তির বিধান নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য যে, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা রাষ্ট্রপতির অধ্যাদেশটিকে স্থায়ী আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই এই বিলটি সংসদে পাস করা হলো। এর ফলে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ দমনে সরকার আরও শক্তিশালী আইনি ভিত্তি লাভ করল।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *