দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর মানুষের চন্দ্রাভিযানের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। আজ শনিবার (১১ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে তাদের বহনকারী ‘ওরিয়ান’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ (স্প্ল্যাশ ডাউন) করে। ১০ দিনের এই রোমাঞ্চকর মিশনে কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে
দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর মানুষের চন্দ্রাভিযানের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। আজ শনিবার (১১ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে তাদের বহনকারী ‘ওরিয়ান’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ (স্প্ল্যাশ ডাউন) করে। ১০ দিনের এই রোমাঞ্চকর মিশনে কমান্ডার রিড ওয়াইজম্যানের নেতৃত্বে নভোচারীরা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছেন এবং পৃথিবী থেকে ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল দূরে গিয়ে ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের গড়া রেকর্ড ভেঙে দিয়েছেন। নাসা জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের স্থায়ী ঘাঁটি গড়ার প্রাথমিক ধাপ হিসেবে পরিচালিত এই মিশনটি শতভাগ সফল হয়েছে এবং বর্তমানে চার নভোচারীই সম্পূর্ণ সুস্থ আছেন। মূলত এই মিশনের সফলতার ওপর ভিত্তি করেই আগামীতে চাঁদের মাটিতে পুনরায় মানুষের পদচিহ্ন পড়ার পথ প্রশস্ত হলো, যা বিশ্ববাসীর জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *