728 x 90

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে যে, উৎস আড়াল করার লক্ষ্যে তৃতীয় কোনো দেশের মাধ্যমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের কাছে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে যে, উৎস আড়াল করার লক্ষ্যে তৃতীয় কোনো দেশের মাধ্যমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের কাছে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার মধ্যেই চীনের সামরিক সহযোগিতা নিয়ে নতুন এক বিষ্ফোরক দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। আজ শনিবার (১১ এপ্রিল, ২০২৬) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, বেইজিং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেহরানে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defense System) সরবরাহের পরিকল্পনা করছে। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, চীন এই অস্ত্রের চালান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার মধ্যেই চীনের সামরিক সহযোগিতা নিয়ে নতুন এক বিষ্ফোরক দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। আজ শনিবার (১১ এপ্রিল, ২০২৬) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, বেইজিং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেহরানে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defense System) সরবরাহের পরিকল্পনা করছে। গোয়েন্দা সূত্রগুলোর দাবি, চীন এই অস্ত্রের চালান সরাসরি না পাঠিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছে যাতে অস্ত্রের মূল উৎস আড়াল করা যায়। তবে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছে যে, বেইজিং কোনো যুদ্ধরত পক্ষকে অস্ত্র সরবরাহ করে না এবং মার্কিন এই তথ্য সম্পূর্ণ ‘ভিত্তিহীন’। মূলত ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি বৈঠকের দিনেই এমন গোয়েন্দা তথ্য প্রকাশের ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছে।

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos

Categories