ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি মুজতাবা খামেনিকে নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। আজ শনিবার (১১ এপ্রিল, ২০২৬) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, যে বিমান হামলায় তার পিতা নিহত হয়েছিলেন, সেই একই হামলায় মুজতাবা খামেনিও মুখ ও পায়ে গুরুতর আঘাত পান এবং তার মুখমণ্ডল মারাত্মকভাবে
ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি মুজতাবা খামেনিকে নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। আজ শনিবার (১১ এপ্রিল, ২০২৬) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, যে বিমান হামলায় তার পিতা নিহত হয়েছিলেন, সেই একই হামলায় মুজতাবা খামেনিও মুখ ও পায়ে গুরুতর আঘাত পান এবং তার মুখমণ্ডল মারাত্মকভাবে বিকৃত হয়ে গেছে। তবে তিনটি ঘনিষ্ঠ সূত্রের দাবি অনুযায়ী, শারীরিক প্রতিকূলতা থাকলেও তিনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং বর্তমানে অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। ইরান সরকার এখন পর্যন্ত তার বর্তমান অবস্থান বা শারীরিক অবস্থা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও রয়টার্স বলছে, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে সকল গুরুত্বপূর্ণ সমর সিদ্ধান্তে তিনি এখনও সরাসরি সক্রিয় রয়েছেন। মূলত পর্দার আড়ালে থেকেই তিনি তেহরানের সামরিক ও রাজনৈতিক কৌশলগুলো নিয়ন্ত্রণ করছেন যা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
Channel July 36 
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *