ভারতীয় উপমহাদেশের সঙ্গীত আকাশের উজ্জ্বলতম নক্ষত্র আশা ভোঁসলে চিরবিদায় নিয়েছেন। আজ রবিবার (১২ এপ্রিল, ২০২৬) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে এই সুরসম্রাজ্ঞীর মহাপ্রয়াণ ঘটে। ১৯৩৩ সালে বিখ্যাত মঙ্গেশকর পরিবারে জন্ম নেওয়া আশা ভোঁসলে মাত্র ৯ বছর বয়স থেকে গানের জগতে পা রাখেন এবং কয়েক দশক ধরে নিজস্ব গায়কী ঢঙে জয় করেছেন
ভারতীয় উপমহাদেশের সঙ্গীত আকাশের উজ্জ্বলতম নক্ষত্র আশা ভোঁসলে চিরবিদায় নিয়েছেন। আজ রবিবার (১২ এপ্রিল, ২০২৬) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯২ বছর বয়সে এই সুরসম্রাজ্ঞীর মহাপ্রয়াণ ঘটে। ১৯৩৩ সালে বিখ্যাত মঙ্গেশকর পরিবারে জন্ম নেওয়া আশা ভোঁসলে মাত্র ৯ বছর বয়স থেকে গানের জগতে পা রাখেন এবং কয়েক দশক ধরে নিজস্ব গায়কী ঢঙে জয় করেছেন কোটি কোটি শ্রোতার হৃদয়। বড় বোন লতা মঙ্গেশকরের সমসাময়িক হয়েও তিনি পপ, গজল, শাস্ত্রীয় সঙ্গীতসহ সব ধারার গানে নিজেকে অদ্বিতীয় হিসেবে প্রমাণ করেছিলেন। দাদাসাহেব ফালকে ও বঙ্গবিভূষণে ভূষিত এই শিল্পীর ব্যক্তিগত জীবনও ছিল বেশ নাটকীয়; আশির দশকে প্রখ্যাত সঙ্গীত পরিচালক আর ডি বর্মণের সাথে তার বিবাহবন্ধন ছিল বলিউডের এক আলোচিত অধ্যায়। তার মৃত্যুতে ভারতীয় সঙ্গীতের একটি স্বর্ণযুগের অবসান ঘটল, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সঙ্গীতপ্রেমীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আগামীকাল সোমবার এই মহান শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *