ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুইজন সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ রবিবার (১২ এপ্রিল, ২০২৬) দুপুরে জাতীয় সংসদ ভবনে সম্পন্ন হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩) এবং রেজাউল করিম বাদশাকে (বগুড়া-৬) শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য, বগুড়া-৬ আসনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান;
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুইজন সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ রবিবার (১২ এপ্রিল, ২০২৬) দুপুরে জাতীয় সংসদ ভবনে সম্পন্ন হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩) এবং রেজাউল করিম বাদশাকে (বগুড়া-৬) শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য, বগুড়া-৬ আসনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান; পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে গত ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে, শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট স্থগিত হওয়ায় একই দিনে সেখানেও পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ শেষে প্রথা অনুযায়ী দুই সংসদ সদস্যই শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং জাতীয় সংসদের কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *