বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। গত বুধবার (১৫ এপ্রিল, ২০২৬) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হওয়ায় গত ১৩ এপ্রিল তাকে মালয়েশিয়ায় স্থানান্তর
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। গত বুধবার (১৫ এপ্রিল, ২০২৬) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হওয়ায় গত ১৩ এপ্রিল তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল; পরে অবস্থার অবনতি হলে গত ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নেওয়া হয়। মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার ও দল দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
Channel July 36 

















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *